Skip to main content

Ridge Bangla

ট্রাফিক আইন ভঙ্গে রাজধানীতে ডিএমপির ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে। রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি এবং ১৭টি মোটরসাইকেলসহ মোট […]

এক বছরের বিরতির পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। জাপানগামী এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে আফরোজা খানম বলেন, এ […]

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। রোববার (২৬ জুলাই) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় তুলে ধরেন পররাষ্ট্র […]

কুর্মিটোলা হাসপাতালে বাস ঢুকে পথচারী নিহত, আহত ২, চালক আটক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে পড়ায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসে থাকা এক শিশুসহ ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটি হাসপাতালের প্রধান ফটকের পাশের গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে আঘাত করলে […]

বন্যার বিরতির পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে আবার শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই সঙ্গে দেশের অন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও […]

গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি, ইসরায়েলি তিন ভাই-বোনকে সুরক্ষার পথ খুলে দিল অস্ট্রেলিয়া

গাজায় সামরিক অভিযানে অংশ নিলে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে- এমন আশঙ্কায় বাধ্যতামূলক সামরিক সেবা প্রত্যাখ্যান করা তিন ইসরায়েলি ভাই-বোনকে সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের মতে, ইসরায়েলে ফিরে গেলে তারা কারাদণ্ডের মুখে পড়তে পারেন এবং তাদের রাজনৈতিক বিশ্বাসের কারণে সেই শাস্তি নির্যাতনের শামিল হতে পারে। রোববার (২৬ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক […]

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নির্ধারিত নৌপথ ছেড়ে যাওয়ার পরই জাহাজটি মাইনে আঘাতপ্রাপ্ত হয়। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করেই ট্যাংকারটি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় ইরানের সামরিক বাহিনীর […]

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স ঘোষণা মোদির

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষা পদ্ধতিকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রশ্নফাঁসমুক্ত করতে এই কমিটি সুপারিশ দেবে বলে জানিয়েছেন তিনি। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় মোদি জানান, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স পরীক্ষা […]

অস্ত্র সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প, বললেন, ‘বিশ্বে সবচেয়ে বেশি গোলাবারুদ যুক্তরাষ্ট্রের’

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে এসেছে- এমন প্রতিবেদনের জবাবে তা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র তাদের মজুত আছে। আল জাজিরার বরাতে জানা গেছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে […]

এরবিলে মার্কিন সামরিক স্থাপনার ‘প্রায় সব’ ধ্বংসের দাবি ইরানের

ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর অধিকাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের জন্য আরও শক্তিশালী ও দূরপাল্লার নতুন আক্রমণাত্মক ড্রোন মোতায়েনের কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। […]

ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার হলে তা লক্ষ্যবস্তু হবে, যুক্তরাজ্যকে হুঁশিয়ারি আইআরজিসির

ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় যুক্তরাষ্ট্র যদি যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহার করে, তবে সেই স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু […]

হোয়াইট হাউসের সামরিক ভিডিওতে অনুমতি ছাড়াই গান ব্যবহার, ক্ষুব্ধ কেটি পেরি

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার একটি প্রচারণামূলক ভিডিওতে নিজের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। তার অভিযোগ, গানটি ব্যবহারের আগে তার কোনো অনুমতি নেওয়া হয়নি এবং চলমান যুদ্ধের প্রতি তার কোনো সমর্থন নেই। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের সরকারি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইরানে মার্কিন সামরিক হামলার […]

নতুন হামলা হলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে সংঘাত আরও বিস্তৃত হবে বলে সতর্ক করেছে দেশটির সেনাবাহিনী। তেহরানের দাবি, যেকোনো নতুন সামরিক আগ্রাসনের জবাব দিতে তাদের বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও ইসরায়েলের প্ররোচনায় বা নির্দেশনায় যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, বিশেষ […]

ইরানের দাবি, পাল্টা হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এই প্রেক্ষাপটে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক […]

দিনে মাত্র ৩ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী, মন্তব্য ঘিরে শুরু জাতীয় বিতর্ক

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দাবি করেছেন, তিনি প্রতিদিন গড়ে মাত্র তিন ঘণ্টা ঘুমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্টকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত ঘুম, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য এবং অতিরিক্ত কাজের ঝুঁকি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। গত বুধবার (২২ জুলাই) প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক […]

জাকার্তায় সাবেক কর্মকর্তার বাড়ি থেকে ৭৪ কেজি সোনা উদ্ধারের পর পুলিশ-সেনা টানাপোড়েন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি দুর্নীতি তদন্তকে কেন্দ্র করে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দেশটির এক সাবেক শীর্ষ দুর্নীতি দমন কর্মকর্তার বাড়ি থেকে ৭৪ কেজি সোনার বার ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গত ৮ জুলাই জাকার্তার একটি অভিজাত এলাকায় বিশেষ অপরাধবিষয়ক সাবেক উপ-অ্যাটর্নি জেনারেল ফেব্রি আদ্রিয়ানশাহের বাড়িতে […]

ধর্মেন্দ্র প্রধানের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, উত্তপ্ত রাজ্য রাজনীতি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে বিজেপি। বিভিন্ন নিয়োগ ও শিক্ষা-সংশ্লিষ্ট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ চাওয়া হয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। রোববার (২৬ জুলাই) বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি প্রশ্ন তোলেন, পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন। […]

যুক্তরাষ্ট্রের হামলা থামা নিজেদের কৌশলগত সাফল্য বলে দাবি ইরানের

টানা প্রায় দুই সপ্তাহের বিমান হামলার পর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আপাতত স্থগিত রাখায় এটিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার লক্ষ্য পূরণে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত ক্লান্তি দেখা দিয়েছে। রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, এখন […]

ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলা: ১৪ জন গ্রেপ্তার, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

কলকাতার ধর্মতলায় প্রতিবাদ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর […]

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি চায় সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট শারা

ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী সিরিয়া। এ লক্ষ্য সামনে রেখে দামেস্ক সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এ প্রক্রিয়ায় কয়েকটি দেশ মধ্যস্থতার ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। আহমেদ আল-শারা বলেন, […]