Skip to main content

Ridge Bangla

কাস্পিয়ান সাগরের হামলা নিয়ে ইউক্রেনকে কড়া বার্তা ইরানের, ‘ছাড় দেওয়া হবে না’

কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ ঘটনায় জাতিসংঘের সনদ লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেছে দেশটি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি দাবি করেন, কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। একই সঙ্গে তার অভিযোগ, ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়ানোর উদ্দেশ্যে ইসরায়েলের নির্দেশে ইউক্রেন এই হামলা চালিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের দাবি, তাদের অভিযান ইরানের জাহাজ নয়, রাশিয়ার একটি নৌযানকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছিল। কিয়েভের ভাষ্য অনুযায়ী, ওই নৌযান সামরিক সরঞ্জাম বহন করছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে বিভিন্নভাবে সহায়তা করছে রাশিয়া।

রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি চালকবিহীন উড়োজাহাজ ব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা।

This post was viewed: 3

আরো পড়ুন