Skip to main content

Ridge Bangla

ধানমন্ডির পরিত্যক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি থানার সুধাসদনের ৫ নম্বর রোডের একটি পরিত্যক্ত ভবন থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সুধাসদনের একটি পরিত্যক্ত ভবনে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, অপরাধ তদন্ত বিভাগের অপরাধস্থল ইউনিটকে খবর দেওয়া হলে আঙুলের ছাপের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়। নিহত শাকিলের বাড়ি মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ নম্বর ঠিকানায়। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর এবং মায়ের নাম আসমা বেগম।

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

This post was viewed: 2

আরো পড়ুন