Ridge Bangla

ককরোচ জনতা পার্টির কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালেন বিজেপি মন্ত্রী

ভারতে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। দলের দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

জেপি নাড্ডা বলেন, ‘আজ সকালে প্রথমবারের মতো বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। এরপর বেলা ১১টা ৫০ মিনিট থেকে আমাদের আলোচনা শুরু হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তাদের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত প্রাথমিক মৌখিক আলোচনা হয়েছে। তারা বিকেল ৪টার দিকে আমার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি সব বিক্ষোভকারীকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেছি।’

এদিকে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি ও দলের আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা জেপি নাড্ডার বাসভবনে প্রায় ১০ মিনিট বৈঠক করেন। সেখানে তারা নিজেদের দাবিদাওয়া সংবলিত একটি লিখিত আবেদন মন্ত্রীর কাছে জমা দেন।

পোস্টে সৌরভ দাস বলেন, ‘আমরা আমাদের দাবি-দাওয়া জানিয়ে একটি লিখিত চিঠি জমা দিয়েছি। মন্ত্রী আমাদের বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি যথাযথ মহলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা ঘরে ফিরবে না।’

This post was viewed: 3

আরো পড়ুন