Ridge Bangla

পর্তুগালের নতুন আইনে উৎকণ্ঠায় হাজারো বাংলাদেশি রাইডশেয়ার চালক

পর্তুগালের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ডানপন্থী শেগা দলের যৌথ সমর্থনে রাইডশেয়ারিং খাতের নতুন সংশোধনী বিল পাস হয়েছে। নতুন আইনে চালকদের জন্য পর্তুগিজ ভাষা শেখা বাধ্যতামূলক করায় দেশটিতে কর্মরত হাজারো বাংলাদেশি রাইডশেয়ার চালকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশোধিত আইনে ড্রাইভিং প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে ন্যূনতম ৫০ ঘণ্টা করা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত লাইসেন্স পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে অন্তত ২৭ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

নতুন বিধান অনুযায়ী, অ্যাপ ব্যবহারকারীরা চাইলে সরাসরি পর্তুগিজ ভাষায় দক্ষ চালকদের বেছে নিয়ে রাইড বুক করতে পারবেন। ফলে যারা ভাষাটি জানেন না, তাদের রাইড পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

এ ছাড়া জালিয়াতি প্রতিরোধে প্রতিটি গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে অডিও ছাড়া শুধু ভিডিও রেকর্ডিং সুবিধাও যুক্ত করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন