Ridge Bangla

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৬ মাসে আটক ৭৩ বাংলাদেশি

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে চলতি বছরের প্রথম ছয় মাসে বিশেষ অভিযান চালিয়ে ৬৪১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড। ‘অপ টারিং ওয়াবাসান কেলান্তান’ অভিযানের আওতায় তাদের আটক করা হয়।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে আটক হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৪২৮ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া রয়েছেন ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামী, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরীয় নাগরিক।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে আহমদ রাজজি হোসেন বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ সীমান্তপথ দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। তার ভাষ্য, পাচারকারী চক্রগুলো ছোট ছোট দলে অভিবাসীদের সীমান্ত পার করার চেষ্টা করলেও বাহিনীর সদস্যরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, অনুপ্রবেশকারীরা দুই থেকে তিনজনের ছোট দলে চলাচল করলেও তাদের শনাক্ত ও আটক করার সক্ষমতা বাহিনীর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র: বার্নামা নিউজ।

This post was viewed: 5

আরো পড়ুন