Ridge Bangla

মালয়েশিয়া শ্রমবাজারে অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে রোববার (১৯ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি-বিধান মেনে চলা প্রতিটি রিক্রুটিং এজেন্সির জন্য বাধ্যতামূলক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ৪৯টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে এবং তা গ্রহণ করা হয়েছে।

এ পরিস্থিতিতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ধারা ১৩ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন