Skip to main content

Ridge Bangla

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বঙ্গভবনের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের অবদানেরও প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

This post was viewed: 21

আরো পড়ুন