Ridge Bangla

অনলাইনে এক নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়ার’ অভিযোগে সিঙ্গাপুরের মন্ত্রীর পদত্যাগ

অনলাইনে এক নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়ায়’ জড়িয়ে পড়ার অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম। সোমবার দেশটির প্রধানমন্ত্রী লরেন্স উওং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, “তাদের বেশিরভাগ মিথস্ক্রিয়া বা যোগাযোগ হতো অনলাইনে; প্রায়েই বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ফাঁকে তারা সাক্ষাতও করতেন।”

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। এসব অভিযোগের তদন্ত ইতোমধ্যে শেষ করেছে পুলিশ।

লরেন্স উওং জানান, তদন্তে ফয়সাল ইব্রাহিমের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না। তবে তিনি বলেন, “তদন্তে জানা গেছে, ওই নারীর সঙ্গে ফয়সাল কোনো অপরাধমূলক আচরণ করেননি। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপও নেবে না সরকার। তবে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কারো সঙ্গে এমন মিথস্ক্রিয়াায় জড়িয়ে পড়া ফয়সালের পদ ও পদবীর সঙ্গে সঙ্গতিপূর্ণ কি-না- তা নিশ্চিতভাবেই প্রশ্নসাপেক্ষ।”

মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ার পাশাপাশি ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি থেকেও পদত্যাগ করেছেন ফয়সাল ইব্রাহিম। তিনি ২০০৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৫ সালে মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

১৯৬৫ সালের আগস্টে মালয়েশিয়া থেকে স্বাধীন হওয়ার পর ১৯৬৬ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে পিপলস অ্যাকশন পার্টি। এরপর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে দলটি বিজয়ী হয়ে সরকার গঠন করে আসছে।

নিজেদের উচ্চ নৈতিক মানদণ্ডের দল হিসেবে পরিচয় দিলেও সাম্প্রতিক বছরগুলোতে পিপলস অ্যাকশন পার্টির একাধিক জ্যেষ্ঠ নেতা বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালে দুর্নীতি এবং একজন আইনপ্রণেতার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হন দেশটির তৎকালীন পরিবহনমন্ত্রী এস. ঈশ্বরণ।

This post was viewed: 5

আরো পড়ুন