Ridge Bangla

সরবরাহ ঘাটতিতে তিতাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ

গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা।

সোমবার (২০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বার্তায় বলা হয়েছে, সরবরাহ ঘাটতির কারণে তাদের অধিভুক্ত বেশ কয়েকটি এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি এবং আবাসিক গ্রাহকদের গ্যাসের মারাত্মক স্বল্পচাপের মুখে পড়তে হচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এই দুর্ভোগের জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

This post was viewed: 2

আরো পড়ুন