Ridge Bangla

গোপালগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাইক্রোবাস থেকে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় এক শ্রমিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, দুপুরে একটি কালো রঙের মাইক্রোবাস পাটগাতী বাসস্ট্যান্ডের টোল প্লাজায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে থাকা ১২টি ড্রাম থেকে গলদা চিংড়ির রেণু উদ্ধার করা হয়। জব্দ করা রেণুর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

আল আমিন হালদার জানান, মৎস্য সম্পদ রক্ষায় উদ্ধার করা রেণুগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়েছে।

অভিযানের সময় রেণুর প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে অবৈধভাবে চিংড়ির রেণু বহনের দায়ে অসীম তালুকদার নামে এক শ্রমিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

This post was viewed: 1

আরো পড়ুন