শ্রীলঙ্কার কারাগারে দুই দিনের দাঙ্গা, রক্ষীসহ নিহত অন্তত ২৬

শ্রীলঙ্কার একটি কারাগারে টানা দুই দিনের সহিংস দাঙ্গায় ৭ জন কারারক্ষীসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে রোববার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবারও সহিংসতা অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। […]
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল বাবা-মায়েরও

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা ও মা-ও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নূরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার […]
ময়মনসিংহে ছুরিকাঘাতে নিহত বিজিবি সদস্যের বাবা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ছেলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। নিহত আব্দুল বারেক আকন্দ দুর্বারচর গ্রামের প্রয়াত আব্বাস […]
মৌলভীবাজারে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা, বিদেশে যাওয়ার গল্প সাজিয়ে ধরা স্বামী

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক গৃহবধূর মরদেহ নিজ বাড়ির আঙিনার প্রায় ১০ ফুট নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম বিপুল সিকদারের নেতৃত্বে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উপজেলার মুন্সীবাজার […]
রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম […]
ডিসেম্বরে পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে চায় সরকার

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের কাছে ডিসেম্বরেই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যপুস্তক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীরা যখন ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দেবে, […]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত ওই […]
গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আমন্ত্রণ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীকে ২০২৭ […]
সাজেকে চা পাতার বদলে কীটনাশক মিশিয়ে চা, অসুস্থ অন্তত ১২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভুলবশত চাপাতার পরিবর্তে বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করায় তা পান করে অন্তত ১২ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাজেকের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, জুমের কাজ শেষে কয়েকজন […]
নিজ জেলায় মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারা দেশে কীভাবে সফল হবেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে নাহিদের প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজ জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারা দেশের আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ কীভাবে সম্ভব হবে। সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মাসব্যাপী ‘জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে […]
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলের সন্ধানে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় ট্রলারে থাকা ১১ জনের মধ্যে ৫ জন সাঁতরে পাশের একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। নিখোঁজ ও উদ্ধার হওয়া সবাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা। রোববার (৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে পায়রা সমুদ্রবন্দরের ১ নম্বর বয়া এলাকায় […]
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গ্রামের সংঘর্ষ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি, বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এবং পাশের নিমবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, […]
পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

বিশ্বকাপের শেষ ষোলোতে জমে ওঠা আইবেরিয়ান লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে বদলি হিসেবে নেমে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে নায়ক বনে যান মিকেল মেরিনো। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে দুই দলই সতর্ক ফুটবল খেললেও স্পেন বল দখল ও আক্রমণ তৈরিতে […]
৪ বছর ধরে ট্রেনযাত্রীদের বিনামূল্যে পানি পান করান মুন্নু শেখ

রাজবাড়ীর কালুখালী রেলস্টেশনে ট্রেন থামলেই পানিভর্তি বোতল হাতে ছুটে যান মুন্নু শেখ। প্রথম দেখায় তাকে হকার মনে হলেও বাস্তবে তিনি কোনো কিছু বিক্রি করেন না। গত ৪ বছর ধরে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের বিনামূল্যে পানি পান করিয়ে আসছেন তিনি। কালুখালীর বাসিন্দা মুন্নু শেখ পেশায় একজন চটপটি বিক্রেতা। প্রতিদিন দুপুরের দিকে খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই […]
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি অভিবাসী

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসিতদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট মঙ্গলবার সকাল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১১ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে এবং ৬৩ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। দেশে ফেরার আগে ত্রিপলীর […]