Skip to main content

Ridge Bangla

নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন ৫ হাজার টনের একটি নৌ-বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরীক্ষাটি সরাসরি তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট কিম জং উন। রোববার এ তথ্য প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই ‘কাং কন’ নামের যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ […]

হরমুজে উত্তেজনা কমায় ঘাঁটিতে ফিরছে ফ্রান্সের বিমানবাহী রণতরি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির পর হরমুজ প্রণালীতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ফ্রান্স তার বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জলপথটিতে উত্তেজনা বৃদ্ধির পর প্রায় ২ মাস আগে রণতরিটি সেখানে মোতায়েন করা হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন […]

নিরাপত্তা শঙ্কায় জনসমক্ষে আসছেন না ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পরও জনসমক্ষে উপস্থিত হননি। ইরানি রাষ্ট্রীয় কর্মকর্তাদের দাবি, ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা এবং চলমান নিরাপত্তা ঝুঁকির কারণেই তাকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তেহরানে আয়োজিত ৬ দিনের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন না। […]

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে, সীমান্ত দিয়ে ফেরানোর প্রস্তুতি

ভারতের তামিলনাড়ু রাজ্যে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষ হলে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তামিলনাড়ু পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের প্রথমে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সে স্থাপিত একটি বিশেষ হোল্ডিং সেন্টারে […]

তাপপ্রবাহে ফ্রান্সে ভয়াবহ দাবানল, পুড়েছে হাজারো হেক্টর বনভূমি

রেকর্ডভাঙা তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাসের প্রভাবে দক্ষিণ ফ্রান্সে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। আগুনের বিস্তৃতি ঠেকাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। বিভিন্ন এলাকায় আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। দেশটির দক্ষিণাঞ্চলের আউদ, পিরেনে-ওরিয়ঁতাল, বুশ-দ্যু-রোনসহ আশপাশের কয়েকটি এলাকায় বড় অগ্নিকাণ্ড সক্রিয় রয়েছে। এর মধ্যে শুধু আউদ এলাকাতেই ৯০০ হেক্টরের বেশি বনভূমি […]

নেতানিয়াহু জানেন, আসল বস কে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। শনিবার (৫ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ৭-৮ জুলাই তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হতে পারে। দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই […]

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি প্রায় ৩ হাজার, গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় সাম্প্রতিক জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। শনিবার (৪ জুলাই) দেশটির সরকারি হিসাবে এ পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে […]

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, নৌঘাঁটিতেও আঘাতের দাবি

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের অন্যতম প্রধান তেল টার্মিনালে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্থাপনাটি রাশিয়ার যুদ্ধ তহবিলে রাজস্ব সরবরাহের অন্যতম প্রধান উৎস ছিল। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, একই অভিযানে ওই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রুশ নৌঘাঁটিতেও আঘাত হানা হয়েছে। তবে নৌঘাঁটিতে হামলার বিষয়ে এখনো কোনো […]

বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিলেন মমতা, প্রতীক নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দলের ৮০ জন বিধায়কের অধিকাংশই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। একই সময়ে লোকসভার সাংসদদের একটি অংশও পৃথক অবস্থান নিয়েছেন। এর ফলে প্রকৃত তৃণমূল কংগ্রেসের দাবিকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতেও দলীয় অবস্থান থেকে সরে আসেননি […]

স্বাস্থ্যগত কারণে নিজ বাড়িতেই গৃহবন্দি থাকবেন বলসোনারো

গণ-অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে মানবিক কারণে নিজ বাড়িতে গৃহবন্দি থাকার অনুমতি বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। আইনজীবীদের আবেদনের পর আদালত এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে। শুক্রবার দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাস বলেন, স্বাস্থ্যগত জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে বলসোনারোকে সাধারণ কারাগারে না পাঠিয়ে গৃহবন্দি রাখাই […]

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা, পাল্টাপাল্টি দাবিতে উত্তেজনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো, সেন্ট পিটার্সবার্গসহ দেশের এক ডজনের বেশি অঞ্চলে প্রায় ৪০০ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, চলতি সপ্তাহে কিয়েভে তাদের হামলায় ৩০ জন এবং সুমিতে এক শিশুসহ ৪ জন নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই […]

হরমুজের চেয়েও শক্তিশালী কৌশলগত হাতিয়ার ইরানের হাতে রয়েছে: মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালীর বাইরে ইরানের হাতে আরও শক্তিশালী কৌশলগত একটি হাতিয়ার রয়েছে। তার মতে, তেহরানের জন্য হরমুজ প্রণালী ‘পারমাণবিক অস্ত্রের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়’। একই সঙ্গে তিনি বাব আল-মান্দেব প্রণালীকে আরও কার্যকর কৌশলগত উপাদান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে গেলে বাব আল-মান্দেব প্রণালী […]

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকালে উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর এলাকায় স্থানীয় কয়েকজন শিশু কাদামাটির মধ্যে গোলাটি দেখতে পায়। ঘটনার খবর পেয়ে ভবানীপুর বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সেটির চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি […]

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বরিশালের আসাদুল ইসলাম (৫০)। তিনি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনার সময় দুজনই […]

চট্টগ্রামে বাড়ছে ডাকাতি-দস্যুতা, সক্রিয় ৪৫ সংঘবদ্ধ চক্র

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ডাকাতি ও দস্যুতার ঘটনা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। মহাসড়ক, জনপদ এবং বঙ্গোপসাগরের জলসীমা- সবখানেই সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে এ অঞ্চলে অন্তত ৪৫টি ডাকাত ও দস্যু চক্র সক্রিয় রয়েছে। পুলিশের গত পাঁচ বছরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম মহানগর পুলিশ ও চট্টগ্রাম […]

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগে কুমিল্লায় খোকন আটক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গত […]

গারো পাহাড়ে বন্যহাতির চলাচল শনাক্তে বসছে এআইভিত্তিক সতর্কীকরণ ব্যবস্থা

শেরপুরের গারো পাহাড় এলাকায় বন্যহাতির লোকালয়ে প্রবেশ আগেভাগে শনাক্ত করে মানুষ ও জানমালের ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আগাম সতর্কীকরণ ডিভাইস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে হাতির উপদ্রুত এলাকাগুলোতে ১৫টি ডিভাইস বসানো হবে, যা হাতির চলাচল শনাক্ত করে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দেবে। শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউস মিলনায়তনে উপজেলা প্রশাসনের […]

মজুত বাড়াতে ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

দেশের জ্বালানি মজুত সক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এই জ্বালানি তেল সরবরাহ করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯০ দিনের মজুত সক্ষমতা নিশ্চিত […]

চীনের অর্থনৈতিক করিডর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে: হুমায়ুন কবির

চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছেন, সেটিকে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কক্সবাজার হয়ে মিয়ানমার এবং সেখান থেকে চীন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক করিডর বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলছে। শনিবার কক্সবাজারের একটি হোটেলে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের ৩ দিনব্যাপী একাডেমি […]

আগামী ৫ দিনে পদ্মার পানি বাড়ার পূর্বাভাস, সব নদী এখনো বিপৎসীমার নিচে

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ৫ দিনে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানিও বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। শনিবার প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ এবং ভারতের […]