Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত পারাবত এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে হামলার ঘটনাটি ঘটে। ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, […]

অসুস্থ হওয়ায় কারাগার থেকে ঢামেকে নেওয়া হলো দীপু মনিকে

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, রোববার রাত দেড়টার দিকে অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো […]

চট্টগ্রামে পিস্তল সন্দেহে অভিযান, উদ্ধার হলো রিভলবার আকৃতির গ্যাস লাইটার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে অভিযান চালিয়ে ৪ তরুণকে আটক করেছে পুলিশ। তবে জব্দ করা বস্তুটি পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; রিভলবারের আদলে তৈরি একটি গ্যাস লাইটার। রোববার বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আকিব হোসেন (১৮), […]

আজ শুরু ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ অভিযান, ৫ বছরে রোপণ হবে ৫ কোটি গাছ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’। আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছের চারা রোপণের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে […]

প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুতে বছরে ৫ কোটির বেশি টাকা সাশ্রয়: গবেষণা

জাতীয় গ্রিডে যুক্ত প্রতিটি নতুন মেগাওয়াট সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ কোটির বেশি টাকা সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট। সংগঠনটির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো এবং জীবাশ্ম জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ায় এই সাশ্রয় সম্ভব হচ্ছে। রোববার এক বার্তায় প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানানো হয়, গত ৮ বছরে সৌরবিদ্যুৎ […]

বাংলাদেশে ‘কষ্টে’ থাকার দাবি, অবৈধভাবে ভারতে গিয়ে গ্রেপ্তার চট্টগ্রামের দম্পতি

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ত্রিপুরা রাজ্যে চট্টগ্রামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারের পর তাঁরা দাবি করেছেন, বাংলাদেশে ‘কষ্টে’ থাকায় ভালো ভবিষ্যতের আশায় সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। তবে কী ধরনের সমস্যার কারণে দেশ ছাড়তে হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গত ২৫ জুন একটি […]

ইসরায়েলের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার: প্রতিবেদন

কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েলের তৈরি বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সৌদি আরব ও কাতার কিনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দুই দেশই ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ যুদ্ধবিমানের জন্য ব্যবহৃত কম্পিউটারনিয়ন্ত্রিত হেলমেট সংগ্রহ করেছে। খবরে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের […]

গরুর মাংস রান্নার অভিযোগে ভারতে ৩ নারী গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের স্বামী ও এক আত্মীয়কেও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে- এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর বাড়িতে থাকা চারজন পুরুষ […]

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ২৯ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রোববার রাতে পরিচালিত এ অভিযানে নিহতরা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে সাম্প্রতিক হামলার জবাবে সুনির্দিষ্ট […]

বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই

দেশের বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। নিউমোনিয়াজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পারিবারিক সূত্র জানায়, ফুসফুসে গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে নিবিড় […]

বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে চীন: পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে চীন সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পানিসম্পদমন্ত্রী বলেন, ৭ কোটি মানুষের উপকারের লক্ষ্যে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের উদ্যোগ […]

ভারতের হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে নাহিদ ইসলাম

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যা ও শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এ জন্য ভারতীয় হাইকমিশনারের ক্ষমা চাওয়া উচিত ছিল। রোববার জাতীয় সংসদে […]

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থানও স্পষ্ট করা উচিত। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিরোধী দলের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, […]

ডিজিটাল কারসাজিতে ৫ বছর কারাদণ্ডের বিধান রেখে বিল সংসদে

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, পরীক্ষার ডেটাবেইসে অননুমোদিত প্রবেশ, নিষিদ্ধ ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ এবং সংঘবদ্ধ পরীক্ষা-সংক্রান্ত অপরাধের জন্য শাস্তির বিধান রেখে একটি সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে ডিজিটাল কারসাজি ও পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক যন্ত্র নিয়ে প্রবেশের অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। রোববার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী […]

ইউরোপে কমছে বাংলাদেশের পোশাকের দাম, রপ্তানিও নিম্নমুখী

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম ও রপ্তানি- দুই সূচকেই বড় ধরনের পতন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির গড় ইউনিট মূল্য ১০ দশমিক ৪৫ শতাংশ কমেছে। একই সময়ে রপ্তানির পরিমাণও প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে কম দামে পণ্য বিক্রি করেও বাজার ধরে রাখার কঠিন চাপে […]

১৮ জেলার ১০৫ সীমান্তপথে মাদক প্রবেশ, সবচেয়ে বড় বাজার ঢাকা

দেশে মাদকের সবচেয়ে বড় বাজার এখন রাজধানী ঢাকা। তিনটি সীমান্ত অঞ্চলের ১৮ জেলার অন্তত ১০৫টি প্রবেশপথ দিয়ে ইয়াবা, আইস, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। পরে এসব মাদক সারা দেশে ছড়িয়ে পড়লেও সবচেয়ে বড় অংশের গন্তব্য হচ্ছে ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। এদের […]

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম তদন্তে দুদককে নির্দেশ দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, কোথায় দুর্নীতি হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনকে অবিলম্বে নির্দেশ দেওয়া প্রয়োজন। রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। বাজেট অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের […]

ট্রাম্পের ছবি ও স্বাক্ষরসহ ‘দেশপ্রেমিক পাসপোর্ট’-এর নকশা প্রকাশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবি ও স্বাক্ষরসংবলিত বিশেষ সংস্করণের একটি পাসপোর্টের খসড়া নকশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই স্মারক ভ্রমণ নথির নাম দিয়েছে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ বা ‘দেশপ্রেমিক পাসপোর্ট’। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি দেশটির নাগরিকদের সরকারি ভ্রমণ নথি বা পাসপোর্টে স্থান পাবে। নিজের […]

ফ্রান্সে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১১

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি বেসামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বিমানের পাইলট, ৫ জন শিক্ষার্থী এবং ৫ জন প্রশিক্ষক রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি একটি প্যারাসুট প্রশিক্ষণ বিদ্যালয়ের মালিকানাধীন ছিল। ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি দুর্ঘটনার […]

সৌদি আরামকোর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের উপকূলীয় শহর রাস তানুরায় রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নিহত ১৪ জনই সৌদি আরবের নাগরিক। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার সকাল ৬টার দিকে […]