ইরানে শিশু হত্যা ও যুদ্ধাপরাধের আন্তর্জাতিক বিচার চাইলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মিনাব ও লামের্দে শিশু হত্যাসহ ইরানের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের সব ঘটনার বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধে ইরানি জনগণের যে শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে, তার প্রতিটি ঘটনাই একটি করে আইনি মামলার ভিত্তি হতে […]
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কাতারে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

পারস্য উপসাগরে টানা সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধাবস্থা স্থগিত রাখা এবং হরমুজ প্রণালি ইস্যুতে বিরোধ নিরসনে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। রোববার (২৮ জুন) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে অনিশ্চয়তায় পড়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি কার্যকর রাখার […]
স্থায়ী বৈধ মর্যাদা না পেলে দেশে ফিরতে হবে: অস্থায়ী অভিবাসীদের বার্তা ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদার আওতায় বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় তাঁদের নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ক্ষেত্রে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের বিমানভাড়া ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাও দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড […]
ইউরোপে তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের প্রভাবে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১,৩০০ জনের বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ তথ্য জানান। ডব্লিউএইচওর মতে, ইউরোপের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। তেদরোস […]
কিম জং-উনের মায়ের পরিচয় নিয়ে উত্তর কোরিয়ার দীর্ঘ নীরবতার কারণ

উত্তর কোরিয়ার শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে কিম পরিবারের তথাকথিত ‘পবিত্র’ রক্তধারার কথা বারবার তুলে ধরা হলেও, বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং-উনের মা কো ইয়ং-হুইকে রাষ্ট্রীয় প্রচারে প্রায় সম্পূর্ণভাবে আড়াল করে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, তাঁর জন্মপরিচয় ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্কই এর অন্যতম কারণ। কিম ইল সুংয়ের স্ত্রী কিম জং সুক এবং কিম জং ইলের মা […]
শ্রীলঙ্কায় সাইবার প্রতারণা চক্রের নতুন ঘাঁটি, বাড়ছে বিদেশিদের তৎপরতা

কম্বোডিয়া ও মিয়ানমারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পর আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কা উঠে আসছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধচক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর রাজধানী কলম্বোসহ বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক অভিযানে বিদেশিদের পরিচালিত সাইবার প্রতারণা নেটওয়ার্কের […]
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দিতেন প্রধান শিক্ষক, এবার তিন্দু বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের দুর্গম তিন্দু এলাকার যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা চালাতেন, সেই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, থানচির তিন্দু এলাকার […]
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় ১,৫০০, অব্যাহত উদ্ধার অভিযান

ভেনেজুয়েলায় পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা […]