Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে, প্রাণ গেল ২ শ্রমিকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।

কসবা থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছের উদ্দেশে রওনা হয়। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালক ও তাঁর সহকারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

This post was viewed: 1

আরো পড়ুন