Skip to main content

Ridge Bangla

ত্রিপুরায় বাংলাদেশি দাবি করে ৮ জনকে আটক, তদন্তে ভারতীয় পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশি নাগরিক দাবি করে ৮ জনকে আটক করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে শনিবার (২৭ জুন) তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, ৪ বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় প্রবেশ করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর ব্যবহার করে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করবেন- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

সেই তথ্য অনুযায়ী আগরতলা বিমানবন্দর থানার পুলিশ নজরদারি চালিয়ে প্রথমে ৪ জনকে আটক করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও ৪ বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়। এরপর বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে তাদেরও আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কীভাবে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছেন, তাদের গন্তব্য কোথায় ছিল এবং এ ঘটনায় কোনো অবৈধ অনুপ্রবেশকারী চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

This post was viewed: 24

আরো পড়ুন