তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের কয়েকটি দেশ

পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। অতিরিক্ত গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেনের জনজীবন। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শিগগিরই এই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। বরং আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশের আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্সে। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে স্কুলের […]
ইরান চুক্তি নস্যাতের চেষ্টা করতে পারে ইসরায়েল, সতর্ক করল মার্কিন গোয়েন্দারা

ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়ে ইসরায়েলের অবস্থানের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তাদের আশঙ্কা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চুক্তিটি বাধাগ্রস্ত করতে উসকানিমূলক পদক্ষেপ নিতে পারেন। শনিবার (২০ জুন) ওয়াশিংটন পোস্টের বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে নেতানিয়াহু অভ্যন্তরীণ […]
চীনের ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের, নজর রাখছে ভারত

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি ২০টি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন আলোচনা তৈরি করেছে। ২.২ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তিকে শুধু সামরিক ক্রয় হিসেবে নয়, বরং আঞ্চলিক কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেও দেখছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৮ জুন) ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে […]
টানা বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট ঘিরে প্রায় ২ মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। স্থানীয় সময় শনিবার (২০ জুন) এ ঘোষণা দেন তিনি। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বিক্ষোভে শ্রমিক ইউনিয়ন, কৃষক সংগঠন এবং সাবেক বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট […]
মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার কারণে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগুয়েল আলমিরন। শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকোতে তুরস্কের বিপক্ষে ম্যাচে এ ঘটনা ঘটে। তবে ১০ জনের দল নিয়েও ম্যাচটি ১-০ গোলে জিতেছে প্যারাগুয়ে। ৩২ বছর বয়সী আলমিরন তুরস্কের খেলোয়াড় মের্ত মুলদুরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে […]
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় পরপর দুটি বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার মেরকা বেরা এলাকায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি। পুলিশের তথ্যের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে রাখা বিস্ফোরক থেকে। হাতি খেল গ্রাম থেকে বান্নুর […]
বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসককে ফোন করে তিনি এ নির্দেশনা দেন। নাম পরিবর্তনের সিদ্ধান্ত হওয়া ইউনিয়ন দুটি হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানানো হয়। […]
বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে: পাকিস্তানি হাইকমিশনার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (১৯ জুন) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক ফুড ফেস্টিভ্যালে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়। এতে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ […]
গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশের মৃত্যু

রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজ বাসার কাছে দুর্বৃত্তের গুলিতে আহত […]
নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী […]
বিশ্বকাপে গোলের রেকর্ডে আবার শীর্ষে ব্রাজিল

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে গোলের রেকর্ডে আবারও শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। ফুটবলের সবচেয়ে বড় আসরে সেলেসাওদের মোট গোলসংখ্যা এখন ২৪১। ব্রাজিলের চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে আছে জার্মানি। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোল ছিল ২৩৭টি, আর জার্মানির ছিল ২৩২টি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছিল ব্রাজিল। অন্যদিকে, জার্মানি নিজেদের […]
গণতন্ত্র হত্যাকারীদের সঙ্গে সহাবস্থান নয়: রিজভী

যারা গণতন্ত্রকে হত্যা করে, তাদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আয়োজিত আর্ট এক্সিবিশনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, সবার কথা বলার অধিকার আছে, তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই। বিগত ফ্যাসিস্ট সরকার প্রসঙ্গে […]
যে কোনো মূল্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে: নাসীরউদ্দীন পাটওয়ারী

যে কোনো মূল্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে, এ বিষয়ে একবিন্দু ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারে তিনি এসব কথা বলেন। নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে সংস্কারের জন্য, কিন্তু সংস্কার বাস্তবায়ন হচ্ছে […]
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে মোটরের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)। স্থানীয়রা জানান, একাধিক ব্যক্তির মালিকানাধীন একটি পুকুর […]
রাজশাহীতে খাবার কেনা নিয়ে দুই রেস্তোরাঁয় হামলা, ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

খাবার কেনাকে কেন্দ্র করে রাজশাহীতে একই মালিকের দুইটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ‘বাংলা টিফিন’ ও ‘বঙ্গভোজ’ নামের দুই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। হামলার সময় দুর্বৃত্তদের হাতে লাঠি, […]
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ’র বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২০ জুন) ভোর থেকে নাবাতিয়াহ এলাকায় একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এসব […]
নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ সহোদরের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছেলে। দুই ভাই খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। পরিবার জানায়, শুক্রবার বিকেলে নানাবাড়ির […]
ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করলেন মেলোনি, বললেন ‘সম্পূর্ণ মনগড়া’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তুলতে ‘অনুরোধ করেছিলেন’- ট্রাম্পের এমন দাবিকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে মন্তব্য করেছেন তিনি। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ইতালির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মেলোনির সঙ্গে কথা বলার প্রয়োজন তার ছিল না। তবে তার সঙ্গে কথা […]
৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি নেবে না ইরান

আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদসংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারের […]
ব্রাজিল শিবিরে সুখবর, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার

ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর। বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন নেইমার। বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপে মাঠে নামার মতো পুরোপুরি ফিট হতে নিজের সঙ্গে লড়াই করছিলেন নেইমার। তবে হাইতির বিপক্ষে ম্যাচে তাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি আনচেলোত্তি। নেইমারকে ছাড়াই মাঠে নেমে জয় নিয়ে ফেরে ব্রাজিল। দলে ফিরলেও […]