Skip to main content

Ridge Bangla

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী তিন মাসের জন্য প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একাধিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক বাজার থেকে এসব জ্বালানি তেল সংগ্রহ করবে। অনুমোদিত চারটি পৃথক প্যাকেজের আওতায় মোট ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুযোগ সৃষ্টি হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহ আদেশ পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর, যার মূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। এছাড়া ভিটল এশিয়া দুটি পৃথক প্যাকেজের মাধ্যমে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহ করবে।

This post was viewed: 38

আরো পড়ুন