Ridge Bangla

বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলের দিকে উপজেলার ভাটবাউর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামের মুন্নু মিয়ার ছেলে। সে স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নিজের কর্মস্থলের পাশে একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে ওঠে ফয়সাল।

গাছটিতে ওঠার পর অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভির একটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

This post was viewed: 6

আরো পড়ুন