Ridge Bangla

অবৈধ সম্পদের অনুসন্ধানে আবদুল হামিদের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে দুদকের চিঠি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন সরকারি দফতরের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, রাজধানীর নিকুঞ্জ এলাকায় সরকারি তহবিলের ২৪ কোটি টাকা অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সংস্থাটির দাবি, এ বিষয়ে প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে আবদুল হামিদের তিনতলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পর ২০২৩ সালের এপ্রিলে তিনি পরিবারসহ ওই বাড়িতে বসবাস শুরু করেন।

অভিযোগ রয়েছে, বঙ্গভবন ছাড়ার আগে সরকারি অর্থে নিকুঞ্জের ওই বাড়ির আশপাশে বড় ধরনের উন্নয়নকাজ করান তিনি। এমনকি এলাকাটি পূর্বাচল প্রকল্পের আওতায় না থাকলেও বিপুল অর্থ ব্যয়ে তার বাড়ির সামনের খাল সংস্কার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, এসব অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন