Skip to main content

Ridge Bangla

চুক্তিতে দেরি করায় ইরানকে মূল্য দিতে হবে: ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলার মধ্যেই দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প।

তিনি লিখেছেন, ‘ইরান শুধু কথাই বলে, কোনো কাজ করে না। তাদের জন্য দারুণ হতে পারত যদি তারা একটি চুক্তিতে পৌঁছাত। কিন্তু তারা অনেক দেরি করেছে, এখন তাদের এর মূল্য দিতে হবে।’

এ ছাড়া ফক্স নিউজকে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দেবেন তিনি।

এমন সময়ে ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় বুধবার সকালে কাতারের আলোচকরা তেহরানে পৌঁছেছেন।

এর আগে হরমুজ প্রণালির আশপাশে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান।

ইরানের এসব হামলা নিয়েও ফক্স নিউজের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, এখনো একটি চুক্তিতে স্বাক্ষর করে টিকে থাকার সুযোগ রয়েছে ইরানের। তবে আলোচনার ধীরগতির কারণে আরও হামলা চালিয়ে যাওয়ার পথেও হাঁটতে পারেন তিনি।

This post was viewed: 52

আরো পড়ুন