Ridge Bangla

মৃত্যুর রহস্য উদঘাটনে কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর মরদেহ

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তাঁর মরদেহ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। এটি আত্মহত্যা নাকি হত্যা, এই রহস্যের জট খুলতেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, নতুন করে সুরতহাল ও ময়নাতদন্ত করার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এর আগে গত ২০ মে সিআইডির পক্ষ থেকে মরদেহ উত্তোলনের জন্য আদালতে আবেদন করা হয়েছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে নিউ ইস্কাটন রোডের বাসা থেকে অচেতন উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সালমান শাহকে মৃত ঘোষণা করেন। সে সময় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের পর সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।

পরবর্তীতে গত বছরের ২০ অক্টোবর আদালত এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরদিনই (২১ অক্টোবর) রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যার ধারাবাহিকতায় এবার তাঁর মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত এলো।

This post was viewed: 4

আরো পড়ুন