Skip to main content

Ridge Bangla

সমালোচনার মুখে ‘পেদ্দি’ থেকে বাদ জাহ্নবীর বিতর্কিত দৃশ্য

দর্শক ও নারী অধিকারকর্মীদের তীব্র সমালোচনার পর ‘পেদ্দি’ সিনেমা থেকে অভিনেত্রী জাহ্নবী কাপুরের কয়েকটি বিতর্কিত দৃশ্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক বুচি বাবু সানা। একই সঙ্গে তিনি এ নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।

এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, সিনেমায় জাহ্নবীর অভিনীত ‘আচিয়ামা’ চরিত্রটি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হলেও কিছু দৃশ্য দর্শকদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, সমালোচিত শটগুলো ইতোমধ্যে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিতর্কিত দৃশ্যগুলোর মধ্যে ছিল জাহ্নবীর পরিচিতি দৃশ্যে ক্যামেরার অতিরিক্ত আবেদনময়ী উপস্থাপন। এ ছাড়া অন্য একটি দৃশ্যে রাম চরণের চরিত্রের সম্মতি ছাড়া আচিয়ামাকে চুম্বনের ঘটনা। এসব দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে নির্মাতা পদক্ষেপ নেন।

বুচি বাবু সানা দাবি করেন, চরিত্রের রুক্ষ ও গ্রামীণ বৈশিষ্ট্য তুলে ধরার উদ্দেশ্যেই দৃশ্যগুলো রাখা হয়েছিল। তবে দর্শকদের প্রতিক্রিয়ার পর সেগুলো সংশোধন করে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 49

আরো পড়ুন