Ridge Bangla

নারী কারারক্ষীর সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় জেল সুপার দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ

নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে কিশোরগঞ্জ জেলা কারাগারের এক নারী কারারক্ষীর সঙ্গে দিদারুল আলমের কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওটি প্রকাশের পর তার কিছু বক্তব্য নিয়ে আপত্তি ওঠে। অভিযোগ করা হয়, নারী সহকর্মীর প্রতি তার কথাবার্তা অনাকাঙ্ক্ষিত ও শালীনতাবিরোধী ছিল।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রশাসনিক ব্যবস্থা নেয় কারা অধিদপ্তর। এর অংশ হিসেবে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

This post was viewed: 5

আরো পড়ুন