Ridge Bangla

জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৩ জুন) দিবাগত রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। এরপর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর পর তিনটি নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন তিনি।

This post was viewed: 9

আরো পড়ুন