পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে।
এ সময় নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রমসহ নিয়মিত সব সেবা স্থগিত থাকবে।
রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে আইভেক এ তথ্য জানিয়ে উল্লেখ করে, কার্যক্রম বন্ধ থাকলেও ২৭ মে সীমিত পরিসরে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।
এ ছাড়া সব কেন্দ্রের নিয়মিত ভিসা কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে। বিজ্ঞপ্তিতে আবেদনকারী ও সেবাগ্রহীতাদের সে অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
This post was viewed: 7