Ridge Bangla

ঈদযাত্রায় ৫ জোড়া স্পেশাল ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৫ জোড়া স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ রোববার (২৪ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি ঈদযাত্রার প্রস্তুতি, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।

রেলমন্ত্রী বলেন, ট্রেনে যাতায়াতের চাহিদা সবসময় বেশি থাকে। সীমিত সক্ষমতার কারণে কিছুটা চাপ তৈরি হলেও এবার অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “ঈদকে কেন্দ্র করে যাত্রীসেবা স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি আরও জানান, বর্তমানে তিনটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে এবং তা স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঝুঁকিপূর্ণ স্টেশনগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, অনেক স্টেশনে এখনো পর্যাপ্ত নিরাপত্তা কাঠামো নেই। তবে ধাপে ধাপে তা উন্নয়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে রেলবহরে নতুন ৫১টি কোচ যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

This post was viewed: 7

আরো পড়ুন