পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ক্ষমতার আওতায় মানবিক বিবেচনায় চার বন্দীর সাজা মওকুফ করেছে সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
রোববার (২৪ মে) এ তথ্য নিশ্চিত করেন কারা অধিদপ্তরের এআইজি (প্রিজন) জান্নাতুল ফরহাদ হোসেন।
মুক্তির আদেশ পাওয়া বন্দীরা হলেন, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে মানবিক কারণে তাদের সাজা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।
This post was viewed: 5