মোহনলাল অভিনীত মালয়ালম থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। গত ২১ মে অভিনেতার জন্মদিনে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৪৩ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে।
ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, ভারতের বাজারে প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় ২৫ কোটি রুপি। এর মাধ্যমে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।
মজার বিষয় হলো, মালয়ালম চলচ্চিত্রের সবচেয়ে বড় দুই ওপেনিং এখন মোহনলালের দখলে। এর আগে প্রথম স্থানে ছিল তারই অভিনীত ‘এল২: এমপুরান’।
এর আগে ২০১৩ সালে পরিচালক জিতু জোসেফের ‘দৃশ্যম’ সিরিজটি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। যারই ধারাবাহিকতা এসেছে এর তৃতীয় কিস্তিতে।
This post was viewed: 5