Ridge Bangla

ঝিনাইদহে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা

ঝিনাইদহে দায়ের করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, সম্প্রতি সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের দায়ের করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে এনসিপি শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে অংশ নিতে যাওয়ার সময় পুলিশ তারেক রেজাকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এসআই খাইরুল ইসলাম। তিনি জানান, দায়ের করা মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

This post was viewed: 5

আরো পড়ুন