পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন বাইশফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)।
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
This post was viewed: 6