Ridge Bangla

চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৮২ জন

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে শনিবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর বহু শ্রমিক ভেতরে আটকা পড়েন এবং উদ্ধার অভিযান শুরু হয়।

এর আগে জানানো হয়েছিল, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ শ্রমিকদের দ্রুত উদ্ধার, ঘটনার কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শানসি প্রদেশ চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে এটি গ্রীসের চেয়েও বড় এবং এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছর এই অঞ্চল থেকে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

This post was viewed: 7

আরো পড়ুন