Ridge Bangla

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুজন ইসলাম (৩২) বিএনপির কর্মী। তিনি বাহিরমাদী গ্রামের মহরম জোয়াদ্দারের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি একরামুল হক গ্রুপ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় রাতে বাহিরমাদী চৌরাস্তায় অবস্থানকালে সুজন ইসলামের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন