Ridge Bangla

রামিসা হত্যার দায়ীদের বিচার হবে ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে দায়ীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীর বাসায় যান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় তিনি রামিসার বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী বলেন, “এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা দ্রুত বিচার নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “আমি নিজেও একজন কন্যা সন্তানের বাবা। তাই এ ধরনের ঘটনার কষ্ট আমরা উপলব্ধি করতে পারি। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখছেন, ইনশাআল্লাহ বিচার হবে।”

এ সময় রামিসার বাবা কান্নাজড়িত কণ্ঠে ন্যায়বিচারের দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, পরিবারের বড় মেয়ের দায়িত্ব সরকার নেবে এবং দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 1

আরো পড়ুন