Ridge Bangla

চকরিয়ায় একদিনে তিনজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় হিটস্ট্রোক, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে চকরিয়া পৌরসভার আমানপাড়া এলাকায় শুঁটকি মাছ বিক্রির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনোয়ার হোসাইন (৬০) নামে এক ব্যবসায়ী। পরে জানা যায়, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-মেদাকচ্ছপিয়া এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া এড়িয়ে দ্রুত পালানোর সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে নুরুল হোসাইন প্রকাশ মনু (২৮) নামে এক যুবক নিহত হন। তিনি কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা।

অন্যদিকে রাতে উপজেলার কোনাখালী ইউনিয়নে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ হানিফ (২৫)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কুমিরখালী এলাকার বাসিন্দা ছিলেন।

This post was viewed: 1

আরো পড়ুন