Ridge Bangla

খাল খনন কর্মসূচি দেশে সবুজ বিপ্লবের নতুন সূচনা করবে: ত্রাণমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের নতুন সূচনা করবে এবং এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

শুক্রবার (২২ মে) স্থানীয় জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, খালের পানি ব্যবহার করে মাছ চাষ বাড়লে মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য নতুনভাবে ফিরে আসবে। এ কর্মসূচি সফল করতে তিনি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও আহ্বান জানান।

এদিকে শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের জন্য ত্রিশাল সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে তিনি খালের পাড়ে একটি তালগাছও রোপণ করবেন। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটির খনন কার্যক্রমের সূচনা করেছিলেন।

This post was viewed: 7

আরো পড়ুন