Ridge Bangla

বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ শুভেন্দু সরকারের

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ সোমবার (১১ মে) পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এবার বিজেপি রাজ্যটিতে ক্ষমতায় আসার পর থেকেই এ বিষয়ে জোরালো গুঞ্জন ওঠে। আর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে বিজেপি সরকার।

This post was viewed: 3

আরো পড়ুন