গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সারাদেশে রোগটির উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫০ জনের।
এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৫০০ জন বলে জানিয়েছে সংস্থাটি।
This post was viewed: 24