Ridge Bangla

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দুই লাখ ছাড়াল

ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর মোট সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ২০১৮ সাল থেকে এ ধরনের তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর সর্বশেষ শুক্রবার আরও ৭০ জন অভিবাসী দেশটিতে পৌঁছালে সংখ্যাটি দুই লাখের ঘর অতিক্রম করে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, শুক্রবার পৌঁছানো ৭০ জন অভিবাসীকে হিসাবে ধরে চলতি বছরে দেশটিতে মোট আগমন বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ জনে। আর ২০১৮ সাল থেকে মোট সংখ্যা হয়েছে ২ লাখ ১৩ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪১ হাজার মানুষ চ্যানেলটি পাড়ি দিয়েছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১৩ শতাংশ বেশি হলেও ২০২২ সালের ৪৬ হাজারের রেকর্ড ছাড়াতে পারেনি।

এদিকে বিপজ্জনক এই যাত্রায় প্রাণহানির ঘটনাও বাড়ছে। ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১৬২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন ২৪ জন।

অভিবাসী প্রবাহ নিয়ন্ত্রণে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সীমান্ত নজরদারি জোরদার করছে। এ লক্ষ্যে ব্রিটিশ সরকার সম্প্রতি ফ্রান্সকে ৬৬২ মিলিয়ন পাউন্ড সহায়তার একটি তিন বছরের চুক্তি দিয়েছে। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর নীতিমালাও কার্যকর করা হচ্ছে।

This post was viewed: 9

আরো পড়ুন