Skip to main content

Ridge Bangla

বিশ্ব মা দিবস আজ

আজ বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বিশ্বজুড়ে মা দিবস উদযাপন করা হয়।

মা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি সন্তানের জীবনে মায়ের অবদান স্মরণ করার বিশেষ উপলক্ষ। একজন মা সন্তানের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে নিরলসভাবে কাজ করেন। সন্তানের অসুস্থতা, দুঃসময় কিংবা সংগ্রামে তিনিই সবচেয়ে বড় আশ্রয় হয়ে পাশে থাকেন।

আধুনিক মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৭ সালে ফিলাডেলফিয়ার আনা জারভিস তার মা আনা রিভস জারভিসের স্মরণে প্রথম এই উদ্যোগ নেন। শিশু মৃত্যুহার কমানো ও মাতৃস্বাস্থ্য সচেতনতায় কাজ করতেন আনা রিভস জারভিস। তার অবদানের স্বীকৃতি দিতেই মা দিবস পালনের প্রচলন শুরু হয়।

১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রথম আনুষ্ঠানিকভাবে মা দিবস পালিত হয়। পরে ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

This post was viewed: 31

আরো পড়ুন