Ridge Bangla

বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের হামলার মুখে পড়ে পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় বন্দরের সরকারি কদম রসুল কলেজের তিন শিক্ষার্থী সাবদি এলাকায় ঘুরতে গিয়ে বৃষ্টির কারণে আটকা পড়ে। পরে রাত দেড়টার দিকে তারা ছিনতাইকারীদের কবলে পড়লে খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।

সে সময় দুর্বৃত্তরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। হামলার সময় কনস্টেবল ফয়সালকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত শর্টগান ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় ধস্তাধস্তিতে এএসআই সোহেলও আহত হন। পরে স্থানীয়ভাবে আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

This post was viewed: 14

আরো পড়ুন