Ridge Bangla

আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে ৫টি জেলা

উত্তর-পূর্বাঞ্চলে টানা অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে দেশের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আরও অবনতির আশঙ্কায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভুগাই–কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী ইতোমধ্যে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭ মে পর্যন্ত হাওর অববাহিকা ও এর উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময় ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সুরমা–কুশিয়ারা, ধনু–বাউলাই ও ভুগাই–কংসসহ বিভিন্ন নদীর পানি আরও বাড়তে পারে। এতে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন