Skip to main content

Ridge Bangla

অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার ১১ ভারতীয়

অপরাধ ও অভিবাসন বিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১০ জন পাঞ্জাবের এবং একজন হায়দ্রাবাদের বাসিন্দা। নাউরু এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাদের ভারতে পাঠানো হয়, যা বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, বহিষ্কারের আগে সংশ্লিষ্টদের বেশিরভাগকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছিল। […]

হাজি সেজে ২২ হাজার রিয়াল চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

রাজধানীর হজ ক্যাম্পে এক হজযাত্রীর অর্থ চুরির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও মো. নাদিম। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত ও গাজীপুরের টঙ্গী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকালে হজ ক্যাম্পের জামে […]

শ্রমিকের খাতায় নাম লেখাতে চান প্রধানমন্ত্রী

‘কথা একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। সেজন্যেই শ্রমিকরা বিভিন্ন সেক্টরে কাজ করেন। আজ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন, তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।’ ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে আজ শুক্রবার (০১ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের আয়োজিত সমাবেশে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী […]

নাফ নদীতে আরাকান আর্মির ফের জেলে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলবর্তী এলাকা থেকে আবারও জেলে অপহরণ করেছে আরাকান আর্মি। সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফিরতি পথে দুটি ডিঙি নৌকাসহ ওই জেলেদের আটক করা হয় বলে জানা গেছে। সাবরাং ইউনিয়ন পরিষদের […]

কুকুরের কামড়ে বরিশালে একদিনে আহত ১৪ জন

বরিশালের গৌরনদী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া ও মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের নথি অনুযায়ী, এর আগের দিন বুধবার (২৯ এপ্রিল) আরও কয়েকজন […]

সংসদে দীর্ঘ ৩৪ মিনিটের বক্তব্যে যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় সংসদে দীর্ঘ প্রায় ৩৪ মিনিটের টানা বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতির ভূমিকা, সংবিধান বিতর্ক, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও পররাষ্ট্রনীতি- সব মিলিয়ে বিস্তৃত আলোচনা তুলে ধরেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শুরুতেই দেওয়া এ বক্তব্যে তিনি সরকার ও ক্ষমতাসীন দলের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর […]

বহুপাক্ষিক সামরিক মহড়ার আয়োজন ভারতের, ১১ দেশের তালিকায় নেই বাংলাদেশ

প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশকে নিয়ে বহুপাক্ষিক সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে ভারত। ‘প্রগতী’ নামের মহড়াটি ১৮ মে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত, এটি পরিচালনা করবে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মেঘালয়ের উমরোহিতে অবস্থিত আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হবে। আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই […]

বাড়ছে বিবাহ বিচ্ছেদ: সমাজ পরিবর্তনের প্রতিচ্ছবি না সংকটের সংকেত?

জন বোলবির অ্যাটাচমেন্ট তত্ত্বানুযায়ী, শৈশবে কেউ নিরাপদ পারিবারিক পরিবেশ না পেলে প্রাপ্তবয়স্ক অবস্থায় যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্যায় পড়ে। পরবর্তীতে বিবাহ থেকে শুরু করে অনেক সম্পর্কই ভেঙে যায়। ১৯৫৭ সালে মার্কিন সমাজ-মনোবিজ্ঞানী লিওন ফেস্টিনগারের প্রবর্তিত কগনিটিভ ডিসোন্যান্স তত্ত্ব অনুযায়ী, যখন জীবনে কোনো কিছুর প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে অমিল দেখা দেয়, তখন সেখানে মানসিক দ্বন্দ্ব বাড়ে। […]

প্রকাশ্যে এলো নতুন মানচিত্র, হরমুজের নাম ট্রাম্প প্রণালি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্রের ছবি শেয়ার করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। সেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে “ট্রাম্প প্রণালি” হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত ছবিটিতে কোনো ক্যাপশন যুক্ত করা হয়নি। জানা যায়, এটি মূলত “IStandWithTrump47” নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছিল, পরে ট্রাম্প সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার […]

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসা ছোট্ট দেশ ভুটানে

পর্যটন ভিসা মানেই অনেকের কাছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বা জাপানের কথা প্রথমে আসে। তবে বাস্তবতা হলো, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসার অবস্থান এসব উন্নত দেশের কোথাও নয়। বরং তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার ছোট্ট হিমালয়ঘেঁষা দেশ ভুটান। ভুটানে বিদেশি পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে যে নীতি চালু রয়েছে, তা বিশ্বজুড়ে অনন্য। এখানে প্রতিদিন একজন পর্যটককে নির্দিষ্ট একটি […]

মুষলধারে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

রাজধানী ঢাকায় শুক্রবার (১ মে) ভোর থেকে টানা মুষলধারে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। ভোর ৫টা থেকে শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি সকাল ৭টা পর্যন্ত অব্যাহত থাকে, ফলে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টির কারণে কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মগবাজার, মৌচাক ও মালিবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে অফিসগামী মানুষ […]

মহান মে দিবস আজ

আজ ১ মে, মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের এই ঐতিহাসিক দিনটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে সরকার, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৮৮৬ সালের এই দিনে […]

ঢাকাসহ ১৭টি জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ঢাকাসহ দেশের ১৭টি জেলায় দুপুরের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, […]

মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশ আজ

মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে আজ বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে লাখো শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির আশা করছে দলটি। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো মে দিবসের শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য […]

মে দিবস: শ্রমিকের রক্তে লেখা সংগ্রামের ইতিহাস

মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার, আত্মত্যাগ ও সংহতির প্রতীক হিসেবে প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী পালিত হয়। এ দিবসের পেছনে রয়েছে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের রক্তাক্ত ইতিহাস। উনিশ শতকের শেষার্ধে শিল্প বিপ্লবের পর শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা ছিল না। প্রতিদিন ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত অমানবিক পরিশ্রম করতে বাধ্য […]