Skip to main content

Ridge Bangla

ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় ২৫ বিলিয়ন: পেন্টাগন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের শীর্ষ বাজেট কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এই অভিযানে ওয়াশিংটনের খরচের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার বা প্রায় আড়াই হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক সভায় এই তথ্য প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান সংঘাত ঘিরে মার্কিন সামরিক ব্যয়ের এটিই প্রথম কোনো সরকারি পরিসংখ্যান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কম্পট্রোলার জে হার্স্ট হাউসের আইনপ্রণেতাদের সামনে এই বিশাল ব্যয়ের খতিয়ান তুলে ধরেন।

পেন্টাগন কর্মকর্তা জে হার্স্ট জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ নামক এই সামরিক মিশনে এ পর্যন্ত আনুমানিক ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তিনি ব্যয়ের খাতগুলোর কথা উল্লেখ করে বলেন, এই বিশাল বাজেটের সিংহভাগ ব্যয় করা হয়েছে গোলাবারুদের পেছনে। অবশিষ্ট অর্থ সামরিক অভিযান পরিচালনা, যুদ্ধাস্ত্রের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে ব্যবহার করা হয়েছে।

This post was viewed: 54

আরো পড়ুন