Ridge Bangla

পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোণা ও আশপাশের হাওরাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাশ গণমাধ্যমকে জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে সুনামগঞ্জের নলজুর নদী, নেত্রকোণার ভুগাই-কংস, সোমেশ্বরী ও মগরা নদী এবং হবিগঞ্জের সুতাং নদী উল্লেখযোগ্য।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা নদ-নদীর পানি আরও বৃদ্ধি করতে পারে। বিশেষ করে নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও ধীরে ধীরে বাড়ছে। মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন