Ridge Bangla

যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারি সফরে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সরকারি সূত্র জানিয়েছে, এই সফরে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

This post was viewed: 3

আরো পড়ুন