Skip to main content

Ridge Bangla

নারায়ণগঞ্জে অবৈধ তেল মজুদকারীকে এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ এপ্রিল) দুপুরে জালকুড়ি এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘আব্দুল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। অভিযানে গোডাউনে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকায় এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। র‍্যাব-১১-এর অপারেশনস অফিসার রওনক এরফান খান বলেন, ভেজাল ও মজুদদারির মাধ্যমে বাজার অস্থির করার চেষ্টা রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

This post was viewed: 21

আরো পড়ুন