Skip to main content

Ridge Bangla

পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৩ জন

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত একটি সন্দেহভাজন জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, রোববার (২৬ এপ্রিল) এই অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড (সাউথকম)। এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স “সাউদার্ন স্পিয়ার” অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, জাহাজটি দীর্ঘদিন ধরে মাদক পাচারের একটি পরিচিত রুট ব্যবহার করছিল।

মার্কিন সেনাবাহিনী জানায়, হামলায় তিনজন পুরুষ নিহত হন, যাদের তারা “নারকো-সন্ত্রাসী” হিসেবে উল্লেখ করেছে। তবে অভিযানের সুনির্দিষ্ট অবস্থান, জাহাজের ধরন বা নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। সাউথকম আরও জানায়, অভিযানে কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়নি এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন