Skip to main content

Ridge Bangla

লংগদুতে অসুস্থ হাতির মৃত্যু, পাশে কাতর হস্তিনী

রাঙামাটির লংগদু উপজেলায় এক আবেগঘন ঘটনার জন্ম দিয়েছে একটি বন্য হাতির মৃত্যু। উপজেলার ভাসাম্যাদম এলাকায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর একটি পুরুষ হাতি মারা গেছে। তবে মৃত্যুর পরও তার সঙ্গী হস্তিনীটি মৃতদেহের পাশ ছেড়ে যাচ্ছে না, যা স্থানীয়দের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, হাতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত ১০ এপ্রিল থেকে বন বিভাগের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যরা খাবারের সঙ্গে ওষুধ দিতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা জানান, পুরুষ হাতিটির মৃত্যুর পর থেকেই হস্তিনীটি তার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে সরে যাচ্ছে না। বন্য প্রাণীর এমন আচরণ এলাকাবাসীর মধ্যে এক শোকাবহ পরিবেশ তৈরি করেছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। তবে হস্তিনীটি পাশে অবস্থান করায় প্রাথমিক কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।

This post was viewed: 28

আরো পড়ুন